মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

শান্তর জায়গায় নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন যিনি!

গেল সপ্তাহখানেক ধরে বাংলাদেশ ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন তিনি, এমন গুঞ্জন ছিল। অবশেষে সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন নিজেই। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
দলের ভরাডুবির পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শেষে আচমকা বলে উঠেন একটি ঘোষণা দিতে চান তিনি। জানান টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা। বাংলাদেশ দলের সাদা পোশাকের হয়ে আর দায়িত্ব পালন কেন করবেন না সেটাও স্পষ্ট করেন শান্ত।

এখন প্রশ্ন জেগেছে পরবর্তী টেস্ট অধিনায়ক কে হচ্ছেন। ধারণা করা হচ্ছে মেহেদী হাসান মিরাজের ওপরই আস্থা রাখবে বিসিবি। জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকারও মনে করেন মিরাজই হচ্ছেন নতুন টেস্ট অধিনায়ক। যদিও লিটন দাসকেও অনেকে ভাবতে পারেন টেস্ট অধিনায়ক হিসেবে তবে তার কাছে মিরাজই এগিয়ে।
হান্নান বলছিলেন, ‘শান্ত ভালো করছিল টেস্টে। এখন যেহেতু ছেড়ে দিয়েছে তাহলে ব্যাটিংয়ে আরো মনোযোগ বাড়াতে পারবে। তবে পরবর্তী অধিনায়ক হিসেবে মিরাজই এগিয়ে থাকবে। লিটনের কথাও আসতে পারে তবে মিরাজই এগিয়ে মনে হয় আমার কাছে। মিরাজ অধিনায়ক হিসেবে যথেষ্ট ক্যাপাবল।’

এর আগে অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে শান্ত বলেন, ‘এই ড্রেসিংরুমে গত কয়েক বছর ধরে, লম্বা সময় ধরে আমার থাকার সুযোগ হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনটা অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page