মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

মাইলেস্টোন ট্র্যাজেডিতে নিহতদের শিরোপা উৎসর্গ বাংলাদেশের

চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই সংবাদ সম্মেলনে এসেছিল বাংলাদেশ দল। সম্মেলনের শুরুতে বাংলাদেশের ব্রিটিশ কোচ পিটার বাটলার ম্যাচ জয়, শিরোপা এসব বাদ দিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত নিয়ে কথা বলেন।
বাটলার বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি শ্রদ্ধা ও শোক জানিয়ে বলেন, “আসলে এই মুহূর্ত উৎসবের জন্য নয়। অল্প কিছুক্ষণ আগেই অনেকে মারা গেছেন। এটা আসলেই মর্মান্তিক। তাদের সকলের প্রতি আমাদের শোক ও শ্রদ্ধা।”

বাংলাদেশ অ-২০ দলের অধিনায়ক আফিদা খন্দকার। তিনি আজকের ম্যাচে জয়ের বাড়তি তাগিদ অনুভব করেছিলেন শিরোপা উত্তরা ট্র্যাজেডিতে উৎসর্গ করার জন্য, “আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবরটা শুনি। আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব। যারা নিহত হয়েছেন, জয়টা তাঁদের উৎসর্গ করব, আমরা পেরেছি।”
চ্যাম্পিয়ন হলেও বাংলাদেশ সেভাবে উল্লাস করেনি। মাঠে ও সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ দল শোকের আবহেই ছিল। শোককে শক্তিতে পরিণত করে সাগরিকা ৪ গোল করে বাংলাদেশকে ট্রফি এনে দিয়েছেন। সেই ট্রফি বাংলাদেশ দল উত্তরা ঘটনায় প্রয়াতদের উৎসর্গ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page