মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

নিষিদ্ধ হচ্ছেন মেসি ও আলবা!

টেক্সাসের অস্টিনে আজ (বৃহস্পতিবার) আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার দল মুখোমুখি হয়েছে। এমএলএস অলস্টারের প্রাথমিক তালিকায় ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং জর্দি আলবা থাকলেও, চূড়ান্ত স্কোয়াডে তারা নাম প্রত্যাহার করেন। ফলে স্বাভাকিভাবেই অলস্টার ম্যাচে খেলেননি বার্সেলোনার সাবেক দুই তারকা। সে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মেসি-আলবা।
এমএলএসের নীতিমালা অনুসারে, ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে, তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন। আর এই কঠোর বিধিতে পড়তে পারেন মেসি-আলবা। আগামী শনিবার ঘরের মাঠে এফসি সিনসিনাতির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি সম্ভবত সেই ম্যাচে নিজেদের প্রধান দুই তারকাকে হারাতে যাচ্ছে। এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমএলএস কর্তৃপক্ষ।

আমেরিকান লিগের দলটি অবশ্য মেসি-আলবাদের ছাড়াই মেক্সিকান লিগার অলস্টারদের ৩-১ ব্যবধানে হারিয়েছে। ১৯৯৬ সাল থেকে এমএলএস অলস্টারদের নিয়ে হয়ে আসছে এমন ম্যাচ। শুরুটা হয়েছিল ইউএস লিগের পূর্ব বনাম পশ্চিম ফরম্যাটে। এরপর এমএলএস থেকেই একটি দল গঠনের পর তারা বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে খেলেছে। বিশ্ব সফরের অংশ হিসেবে চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস প্রতিপক্ষ ছিল এমএলএস অলস্টার দলের। প্রথম ছয় মৌসুমের মধ্যে ৫ বারই এমএলএসের সেরা স্কোয়াড লিগা এমএক্সের সঙ্গে লড়েছে।
এদিকে, অলস্টার ম্যাচ থেকে মেসি ও আলবার নাম প্রত্যাহার করা নিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএসকে জানানো হয় মেসি ও আলবা এই ম্যাচে খেলতে পারবেন না। তাৎক্ষণিকভাবে তারা এর সুনির্দিষ্ট কারণ জানায়নি। এমএলএসের নিয়ম অনুযায়ী এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মেসি ও আলবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page