মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সিপিএল খেলতে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব

বছরখানেক ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। এমনকি তার আন্তর্জাতিক ক্যারিয়ার আর লম্বা করতে পারবেন কি না সেই অনিশ্চয়তাও আছে। তবে বিদেশি লিগে নিয়মিত খেলছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন সাকিব। অ্যান্টিগার প্রকাশিত এক ভিডিওতে সাকিব জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তার ভালো লাগছে।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম, তারা আমাকে দলে নেওয়ায় আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএলে খেলেছি। আশা করছি এটা আমার তৃতীয় বছর হবে।’

এবার প্রথমবার অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সে নাম লেখালেন সাকিব। নিজের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো একটা দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও এটি ভালো দল। আপনি পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের কথা বললেন। তাদের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে।’
স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন সাকিব, ‘আপনি ক্যারিবিয়ানদের দিকে তাকালে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের একজন। তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি তাঁর সঙ্গে দেখা হবে। সে আমাদের ড্রেসিংরুমে আসবে এবং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবে।’
প্রসঙ্গত, আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে পর্দা উঠবে সিপিএলের ত্রয়োদশ আসরের। উদ্বোধনী ম্যাচেই সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স লড়বে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page