শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

দীর্ঘ ৩৩ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ  ও হল সংসদ নির্বাচন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, ভোটগ্রহণের জন্য ২২৪টি বুথ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি হলে দায়িত্বে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া, ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। হলে শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তাকর্মীরা মোতায়েন থাকবেন।

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার। এ ছাড়া, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এবারের নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি  পদে ৯ জন, সাধারণ সম্পাদক  পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক  পদে ১০ জন প্রার্থী হয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রচারণা শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর মধ্যরাতে। আজ ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page