শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ

বিশ্বকাপের ইতিহাসে নজির: ১৫ দিনে টিকিট আবেদন ১৫ কোটি

ফুটবল বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা আর বৈশ্বিক উত্তেজনা। আসন্ন বিশ্বকাপকে ঘিরে সেই উন্মাদনা এবার যেন সব রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র কয়েক দিনের মধ্যেই টিকিটের জন্য যে বিপুল আবেদন জমা পড়েছে, তা বিশ্বকাপের প্রায় একশ বছরের ইতিহাসেও নজিরবিহীন—এমনটাই জানাল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিশ্বকাপের টিকিট নিয়ে ভক্তদের আগ্রহ যে আকাশচুম্বী, তার স্পষ্ট প্রমাণ দিয়েছে ফিফা। মাত্র ১৫ দিনের মধ্যেই বিশ্বকাপের টিকিট কেনার জন্য আবেদন পড়েছে প্রায় ১৫ কোটি। সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পোর্টস সামিটে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানান। তিনি বলেন, বিশ্বকাপের জন্য মোট ৬ থেকে ৭ মিলিয়ন টিকিট বিক্রির পরিকল্পনা রয়েছে ফিফার। কিন্তু প্রথম দুই সপ্তাহেই প্রতিদিন গড়ে প্রায় এক কোটি আবেদন জমা পড়েছে।
ইনফান্তিনোর ভাষায়, “বিশ্বকাপের প্রায় ১০০ বছরের ইতিহাসে ফিফা মোট ৪ কোটি ৪০ লাখ টিকিট বিক্রি করেছে। আর এবার মাত্র দুই সপ্তাহেই এত আবেদন এসেছে যে, চাইলে ৩০০ বছরের বিশ্বকাপ আয়োজন করা সম্ভব।”

টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার প্রসঙ্গেও কথা বলেন ফিফা সভাপতি। তিনি জানান, ফুটবলপ্রেমী কম আয়ের দেশগুলোর সমর্থকদের কথা বিবেচনায় রেখে ৬০ ডলারের বিশেষ টিকিট ক্যাটাগরি চালু করা হয়েছে। ফিফার তথ্যমতে, সবচেয়ে বেশি টিকিটের আবেদন এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর রয়েছে জার্মানি ও যুক্তরাজ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page