শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ

১৩৮ বছর পর সিডনিতে স্পিনার ছাড়াই অস্ট্রেলিয়ার একাদশ

একসময় অস্ট্রেলিয়ায় স্পিনারদের সবচেয়ে প্রিয় মাঠ ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। তবে সেসব দিন এখন অতীত। এবার তো উইকেট সবুজ ঘাসে ঢাকা। সেই উইকেটের জন্য এমন একাদশ অস্ট্রেলিয়া বেছে নিল, যা করেনি তারা গত ১৩৮ বছরে।

অ্যাশেজের শেষ টেস্ট ও বছর শুরুর টেস্টে এবার কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই একাদশ সাজিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া অস্ট্রেলিয়া সবশেষ খেলেছিল সেই ১৮৮৮ সালে। সেবার অস্ট্রেলিয়ার একাদশে ছিল তিনজন বিশেষজ্ঞ বোলার। তারা সবাই ছিলেন পেসার- চার্লি টার্নার, জন জেমস ফেরিস ও টম গ্যারেট। এছাড়া ছিলেন পেস বোলিং অলরাউন্ডার জর্জ ম্যাকশেন।

এবারের সিরিজে বিশেষজ্ঞ স্পিনার ছাড়া অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট এটি। পার্থে প্রথম টেস্টে ন্যাথান লায়ন থাকলেও স্রেফ দুই ওভার বোলিং করতে পেরেছিলেন। ব্রিজবেনে দিন-রাতের টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়। অ্যাডিলেইড টেস্টে ফিরে দারুণ বোলিং করে দলের জয়ে অবদান রাখেন এই অফ স্পিনার। সেই টেস্টেই চোটে পড়ে ছিটকে যান মাঠের বাইরে।

তবে তিনি ফিট থাকলেও হয়তো মেলবোর্ন টেস্টে খেলতে পারতেন না। পেস বান্ধব উইকেটে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে একাদশ গড়ে অস্ট্রেলিয়া। সেই চারজনের একজন- জাই রিচার্ডসনকে সিডনি টেস্টে বাইরে রাখা হয়েছে। তার বদলে নেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার বাউ ওয়েবস্টারকে।

ইংল্যান্ডের একাদশেও রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ পেসার। তাদের একাদশের একমাত্র বদল চোট পাওয়া পেসার গাস অ্যাটকিনসনের বদলে আরেক পেসার ম্যাথু পটস। স্পিনের কাজ চালাবেন তারা অলরাউন্ডার উইল জ্যাকস ও অনিয়মিত স্পিনার জো রুটকে দিয়ে। বিশেষজ্ঞ অফ স্পিনার শোয়েব বাশির দেশে ফিরছেন অ্যাশেজে কোনো টেস্ট না খেলেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page