শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার রাত ১১টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে পিজি হাসপাতালে নেওয়া হয়।

আ. রাজ্জাক তালুকদার সজীব বলেন, চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ইসিজি রিপোর্ট ভালো এসেছে, কিন্তু ট্রপোনিন খারাপ এসেছে। এটাকে সেমি হার্ট অ্যাটাক বলতে পারেন। তবে উনি এখন আশঙ্কামুক্ত। উনাকে অন্তত দুইদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

বিএনপি জোটের দীর্ঘদিনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মান্না ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ এবং ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে জোটের আসন সমঝোতায় বগুড়ার আসনটি বিএনপি তাকে ছেড়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page