বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

বিয়ের ভেন্যুতে পৌঁছালেন রাশমিকা, অনুষ্ঠান কবে?

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভারতের রাজস্থানের উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে তারা উদয়পুর বিমানবন্দরে পৌঁছান; এর মধ্যে তাদের বিমানবন্দরে নামার একটি ভিডিও ভাইরালও হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, উদয়পুরের ‘মেমেন্টোস বাই আইটিসি হোটেল’-এ এই তারকা জুটির তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান আয়োজিত হবে। ঘনিষ্ঠ প্রায় ৫০ জন অতিথি নিয়ে বিজয় ও রাশমিকা উদয়পুরে রওনা হন। সব মিলিয়ে মাত্র ১০০ জন অতিথির উপস্থিতিতে এই ব্যক্তিগত অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে আমন্ত্রিতদের তালিকায় তেলেঙ্গানার কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কয়েকজন চলচ্চিত্র নির্মাতা থাকলেও বলিউডের বড় কোনো তারকা থাকছেন না বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
গত রোববার ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই জুটি তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ভক্তদের দেওয়া ‘ভিরোশ’ নামটি গ্রহণ করে তারা নিজেদের বিয়েকে ‘দ্য ওয়েডিং অফ ভিরোশ’ হিসেবে উল্লেখ। ভক্তদের দীর্ঘদিনের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানান, তাদের জীবনে ভক্তরা সবসময়ই গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page