বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস :আহত অন্তত ২৩ জন

ফেনীর ফুলগাজীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ২৩ জন আহত হয়েছেন।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাসে থাকা যাত্রীরা জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা। ভোরবেলায় তারা ঢাকা থেকে মাহফিল শেষে বাড়িতে ফিরছিলেন। ফুলগাজীর হাসানপুর সড়কের প্রবেশপথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পশ্চিম পাশে খাদে পড়ে অন্তত ২৩ যাত্রী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নুরুল আফসার নামে বাসের এক যাত্রী বলেন, আমরা পরশুরাম উপজেলার ৪৫ জন মুসল্লি ঢাকায় কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের ঐতিহাসিক এশায়াত সম্মেলন থেকে বাড়ি ফিরছিলাম। হাসানপুরের প্রবেশপথে ব্রিজে ওঠার আগে হঠাৎ বিকট শব্দ করে বাসটি খাদে পড়ে যায়। তারপর আর কিছু বলতে পারবো না।
ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page