শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ

‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি পাবেন রাবির ৩০০ নারী শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন নারী শিক্ষার্থীকে তাদের উচ্চশিক্ষায় সহায়তার লক্ষ্যে নিজেদের ফ্ল্যাগশিপ স্কলারশিপ প্রোগ্রাম ‘অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি’ চালু করেছে ব্র্যাক ব্যাংক।
গত ১৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের এই শিক্ষাবৃত্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন।

প্রফেসর ড. নকিব ব্র্যাক ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ আমাদের নারী শিক্ষার্থীদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। এই বৃত্তি আর্থিক সহায়তার চাইতেও বেশি কিছু। এটি আমাদের শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে, তাদের আরো বড় স্বপ্ন দেখতে শেখাবে এবং তাদের শিক্ষা ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
শিক্ষাবৃত্তি সম্পর্কে সাব্বির হোসেন বলেন, ব্র্যাক ব্যাংকে আমরা এটা মনেপ্রাণে বিশ্বাস করি যে, নারী শিক্ষায় বিনিয়োগ মানে দেশের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তির মাধ্যমে আমরা শিক্ষাব্যবস্থায় বিদ্যমান জেন্ডার-বৈষম্য দূর করার পাশাপাশি আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যাতে পিছিয়ে না পড়ে, সেটিও নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ কম-বিশ্ববিদ্যালয় পর্যায়ে তা ৪০ শতাংশেরও কম। এই বৈষম্য অনুধাবন করে ব্র্যাক ব্যাংক শুধুমাত্র নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি প্রোগ্রামটি চালু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page