শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ

শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দের আহ্বান সাকীর

আসন্ন বাজেটে শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল তৈরি করতে হবে। এর মাধ্যমে দেশের সব শিক্ষাখাতের সমস্যা সমাধান করতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান।

সাকি বলেন, যখন শিক্ষকদের দাবি নিয়ে প্রশ্ন আসে, আমাদের জাতির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আসে তখন টাকা থাকে না। তাই এই অভ্যুত্থানের সরকারের কাছে এসব সমস্যা সমাধানের আশা করা যায় না। এজন্য বলবো এই অভ্যুত্থানের সরকারকে বলবো, শিক্ষকদের যে সমস্যা তা দূর করার উদ্যোগ দ্রুত নিতে হবে। শিক্ষকরা থাকবে ক্লাসে। তারা রাস্তায় কেন? এই লজ্জা আমাদের সবার। দ্রুত তাদের সমস্যা সমাধান করার আহ্বান জানাই। তাছাড়া আমাদের দেশের সব শিশু যেন বিশেষ করে উচ্চমাধ্যমিক পর্যন্ত লেখাপড়া করতে পারে এই দায়িত্ব সরকারকে নিতে হবে।
তিনি বলেন, আমি চাইবো এসব শিক্ষকদের সঙ্গে যেন সরকারের উপদেষ্টারা কথা বলেন এবং তাদের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেন। আমরা দেখেছি গত চার বছরে নতুন করে কোনো এমপিওভুক্তি হচ্ছে না। এমপিওভুক্তির জন্য বরাদ্দ আসছে কিন্তু এই বরাদ্দ ব্যবহার করা হচ্ছে না। শিক্ষা খাতসহ সব খাতে লুটপাট এখনও বন্ধ হয়নি।

শিক্ষা সংক্রান্ত বিষয়গুলোতে সরকারকে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে সাকি বলেন, দিনের পর দিন এবং বছরের পর বছর শিক্ষকরা বেতন পান না। অথচ স্কুলে এসব শিক্ষকদের অধীনে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। শিক্ষকরা যদি নিজেরাই চলতে না পারেন তাহলে কীভাবে শিক্ষা নিশ্চিত হবে। সেজন্য এসব জায়গায় দায়িত্বশীলদের আরো গুরুত্ব দেওয়া দরকার বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page