মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ছিনতাই, শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় মীরসরাইয়ের মায়ানী ইউনিয়নের মাঈন উদ্দিন নিহত। উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া স্কুল মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। চট্টগ্রামে জে এম সেন হলে দুর্গা পুজা মন্ডব পরিদর্শন ও সনাতনী সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান* চট্টগ্রামে দীর্ঘ ৪০ বছরের ইতিহাসে প্রথম জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী মীরসরাইয়ের আওয়ামী দলীয় বিনা ভোটের এমপি রুহেলের বিরুদ্ধে রেলের জমি দখল ও ১ কোটি ১২ লাখ টাকা আত্মসাতের মামলা দুদক’র মঙ্গলবার একই দিনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডাঃ শফিকুর রহমান নিরাপত্তা জোরদার চট্টগ্রামের মীরসরাইয়ের ওসমানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ ছাত্রদল নেতার মধ্যে নিহত ১ আহত ২ ঢাকা ৪ ও ৫ সাবেক এমপি আলহাজ্ব সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে চট্টগ্রামের বারইয়ারহাট কলেজ মাঠে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ঝাঁকঝমক পূর্ন উদ্বোধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীর ওপর হামলা, স্বর্ণালঙ্কার ছিনতাই, শিক্ষার্থীদের নিরাপত্তা দাবি

 

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাফিয়া সুলতানা (১৫) নামের দশম শ্রেনীর এক ছাত্রীর ওপর দুই মুখোশধারী যুবক হামলা করে তার কাছে থাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
২৫ অক্টোবর (রবিবার) সকাল ৯টার সময় সীতাকুন্ডের নুনাছড়া-জাফরনগর সড়কে এই ঘটনা বলে ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছে।
আহত শিক্ষার্থী নাফিয়া সুলতানা জানায়, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের পাশে দিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে।
তার ভাষ্যমতে, সিএনজি চালিত একটি অটোরিক্সায় আসা দুই যুবক পথ আটকে তার গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়ার সময় বাঁধা দেয়ার করলে উক্ত দুই যুবক ছুরি দিয়ে তার মুখ ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী দাবি করে বলেন, এর আগে ও একই যুবকরা তাকে পথ আটকে এক শিক্ষকের বিষয়ে জানতে চেয়েছিলো এবং বিষয়টি কাউকে না জানাতে ও হুমকি দিয়েছিলো।
প্রাসঙ্গিক বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মইনুল ইসলাম স্থানীয় সংবাদ কর্মীদের জানান, বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অভিভাবক সহ স্থানীয় অধিবাসীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page