শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন বিএনপির ওবায়দুল্লাহ মাসুদ চাঁদাবাজির একটা প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: মির্জা ফয়সল চট্টগ্রামের মীরসরাইয়ে এসএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩০০ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে দেশটা আমাদের সবার, আমরা দেশ-গ্রামের উন্নয়ন করতে চাই, দলের কেউ অপরাধের সাথে জড়িত থাকলে কোনো ছাড় নাই ….নুরুল আমিন এমপি চট্টগ্রামের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের ফার্মিক স্টিল মিলে দগ্ধ ৪ জনের মধ্যে চীনা নাগরিক সহ ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। চট্টগ্রামের বহদ্দারহাটের বাসা থেকে ১৯ দিন যাবত নিখোঁজ দুই সন্তানের মা নাজমা!সন্তানরা মায়ের অপেক্ষায় শুধু ভালো ছাত্র হলেই চলবে না, একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন এবং প্রতিহিংসা মুক্ত নতুন বাংলাদেশ গড়তে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে।” ..আবিদুল ইসলাম খান বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী জামিনে বেরিয়েই বেপরোয়া?” টিভি অফিসে হামলার পরিকল্পনার অভিযোগ কে স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈয়দ আল আমিন? কাশিমপুরে হাতিমারা কলেজ মাঠে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠিত।

এমন হার আগে কখনো দেখেনি ভারত

বিরাট কোহলির ভক্তরা এমন ভাবতেই পারেন। কোহলি ছিলেন না তাই ভারতের এই আশ্চর্য পতন। বিশ্রাম পেয়েছেন ভারতের নিয়মিত এই অধিনায়ক। তাঁর বিকল্প হিসেবে আজ হ্যামিল্টনে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে নেতৃত্ব দেন রোহিত শর্মা। ওয়ানডেতে এটি ছিল তাঁর ২০০তম ম্যাচ। রোহিতও এখন ভাবতেই পারেন, মাইলফলকের ম্যাচে নেতৃত্বভার না পেলেই ভালো হতো। এমন ম্যাচে কোথায় প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে ফেলবে তাঁর দল, সেখানে প্রথম ইনিংসেই ম্যাচের ভাগ্য নির্ধারিত!

অথচ নিউজিল্যান্ড সফরে গিয়ে এই ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে স্বাগতিকদের পাত্তাই দেয়নি ভারত। প্রথম ম্যাচে ৮ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে এসেছে ৯০ রান ব্যবধানের জয়। সর্বশেষ ওয়ানডেতে সিরিজ জয়ের মুখ দেখেন কোহলিরা। সেটিও ৭ উইকেটের জয়, ৪২ বল হাতে রেখে। পাঁচ ম্যাচের সিরিজটি তখনই ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত। সফরকারি দলের দুর্দমনীয় খেলায় মুগ্ধ হয়ে চমৎকার রসিকতাও করেছে নিউজিল্যান্ডের পুলিশ। মোট কথা, চতুর্থ ম্যাচে এসে ভারতের যে এমন আশ্চর্য পতন ঘটবে তা কেউ ভাবেনি। সবাই যেন ভুলে গিয়েছিল, ক্রিকেট এখনো গৌরবময় অনিশ্চয়তার খেলা!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page