শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

বিশ্বের সবচেয়ে ধনী সংগীতশিল্পীর তালিকায় টেইলর সুইফট

পপ শিল্পী এবং আমেরিকান গায়িকা টেইলর সুইফট বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী মহিলা সংগীতশিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার অসাধারণ সংগীত প্রতিভা এবং ব্যবসায়িক দক্ষতা তাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। সুইফট তার অ্যালবাম, কনসার্ট ট্যুর, মিউজিক স্ট্রিমিং এবং অন্যান্য বাণিজ্যিক উদ্যোগ থেকে বিশাল পরিমাণ অর্থ উপার্জন করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন ফোর্বসের এক প্রতিবেদন বলা হয়, বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পী হয়ে উঠেছেন টেলর সুইফ্ট, যার আনুমানিক মোট সম্পদের পরিমাণ ১.৬ বিলিয়ন ডলার। সুইফট রিহানার ১.৪ বিলিয়ন ডলারের মোট সম্পদকে ছাড়িয়ে গেছেন।
সুইফটের সম্পদের একটি বড় অংশ তার মিউজিক ক্যাটালগ ও রয়্যালটি থেকে আসে, যার মূল্য আনুমানিক ৬০০ মিলিয়ন। তাছাড়া, তিনি তার বেশ কয়েকটি বাড়ির মালিক, যার মোট মূল্য ১২৫ মিলিয়নের বেশি। এর পাশাপাশি, তার ‘The Eras Tour’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহেই ২৬১ মিলিয়ন আয় করে, যা তার সম্পদের আরো একটি বড় উৎস হয়ে দাঁড়ায়।

এদিকে এ পপ শিল্পী তার পুরোনো অ্যালবামগুলো পুনরায় রেকর্ডিং করে এবং সেগুলোর অধিকার নিজের কাছে রেখে এক বিশাল আর্থিক সুবিধা অর্জন করেছেন। তার এই সিদ্ধান্ত তার অর্থনৈতিক সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখা হয়। ২০২৩ সালে তিনি প্রথমবারের মতো ‘বিলিয়নিয়ার’ ক্লাবে প্রবেশ করেন, মূলত তার সঙ্গীত ও কনসার্ট আয় থেকে।

সুইফট রেকর্ড লেবেলের জন্য তার প্রথম ছয়টি অ্যালবাম তৈরি করেছিলেন। তিনি এই বছর নতুন সংগীত প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবাম, যা ১৪ সপ্তাহ ধরে সংগীত তালিকার শীর্ষে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page