বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

ক্যানসারে চোখের পাতা হারালেন অভিনেত্রী হিনা

দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। এই মুহূর্তে ক্যানসারের তৃতীয় ধাপ চলছে অভিনেত্রীর। যদিও তিনি আশাবাদী, এই ক্যানসারকে জয় করে ফিরবেন তিনি।
ক্যানসারের মতো মরণ রোগ হিনার শরীরে থাবা বসালেও মানসিক শক্তি ধরে রেখেছেন হিনা। এরই মধ্যে নতুন উপসর্গ দেখা গেল অভিনেত্রীর। কেমোথেরাপি নেওয়ায় চোখের পাতা পড়ে গেছে হিনার। সেই ছবি নিজেই শেয়ার করলেন অভিনেত্রী

সম্প্রতি  হিনা তার ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, অভিনেত্রীর চোখে মাত্র একটা পলক অবশিষ্ট। হিনা লিখলেন, ‘আমার শক্তির একটি উৎস রয়েছে, জানেন কি সেটা? আমার চোখকে সুন্দর করে ঘিরে রেখেছিল একগুচ্ছ লম্বা ও সুন্দর চোখের পলক। বর্তমানে এই একটি পলকই একা হয়ে দাঁড়িয়ে রয়েছে। শক্তিশালী যোদ্ধার মতো একা লড়াই করে চলেছে আমার সঙ্গে থেকে। এটাই আমার অনুপ্রেরণা।’
হিনার এই পোস্টের পর ইন্ডাস্ট্রির সহকর্মীরা ভালোবাসায় ভরিয়ে দেন অভিনেত্রীকে। এছাড়াও তার পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষও। প্রত্যেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেন।

গত জুন মাসের শুরুতে সামাজিক মাধ্যমে নিজের প্রথম ক্যানসারের খবর দেন হিনা। সেখানেই তিনি জানান, স্টেজ থ্রি স্তন ক্যানসার আক্রান্ত।

কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page