বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

মর্মান্তিক পরিণতি হয়েছিল সৎ মায়ের, বললেন অমিতাভ

পরিবারের কথা কখনোই সেভাবে শেয়ার করতে দেখা যায় না বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে। তার বাবা হরিবংশ রাই বচ্চন ছিলেন বিখ্যাত কবি, এ তথ্য অনেকেরই অজানা নয়। তবে সম্প্রতি নিজের পরিবার নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে।
জানালেন এমন কিছু অজানা কথা যা আগে কোনোদিনই শেয়ার করতে দেখা যায়নি তাকে। একবার নয়, দু’বার বিয়ে করেছিলেন হরিবংশ রাই বচ্চন, এ খবর অনেকেরই অজানা। তার দ্বিতীয় স্ত্রী তেজি বচ্চনের সন্তান অমিতাভ। কী হয়েছিল হরিবংশের প্রথম স্ত্রীর? কেন পরিণতি হয়েছিল মৃত্যু?
হরিবংশ রাই বচ্চন প্রথম বিয়ে করেছিলেন শ্যামা বচ্চনকে। ১৯২৬ সালে ধুমধাম করে বিয়ে করেছিলেন তারা। সুখে ভরা বিবাহিত জীবন, সব কিছু ভালোই চলছিল। বিয়ের বেশ কিছু বছরের মধ্যেই আচমকাই টিবি অর্থাৎ যক্ষায় আক্রান্ত হন তিনি। সে সময় চিকিৎসা ব্যবস্থা এতটাও উন্নত ছিল না।

হাজার চেষ্টা করেও শেষরক্ষা হয়নি। অল্পকিছু দিনের মধ্যেই মারা যান শ্যামা। স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর পর ভেঙে পড়েন হরিবংশ। সেই প্রসঙ্গ টেনে এনেই অমিতাভের বক্তব্য, ‘আমার বাবার প্রথম স্ত্রী মারা গেল। এরপরেই অদ্ভুত এক অবস্থার মধ্যে চলে যান তিনি। হতাশা ক্রমশ গ্রাস করতে থাকে তাকে। সেই সময় যে যে কবিতা তিনি লিখেছিলেন সেগুলো বিষাদ মাখা।’

এরকমই একটা অবস্থার মধ্যেই তেজি বচ্চনের সঙ্গে আলাপ হয় হরিবংশের। তেজির ভালোবাসায় ধরা দেন অমিতাভের বাবা। দ্বিতীয়বার বিয়ে করেন। বিয়ের এক বছরের মধ্যেই জন্ম হয় অমিতাভ বচ্চনের। জীবনের শেষদিন পর্যন্ত মা-বাবার প্রতি দায়িত্ব পালন করেছেন অমিতাভ। বৃদ্ধ বয়সে মুম্বাইয়ে নিজের কাছে এনে রাখতেও দ্বিধাবোধ করেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page