বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

আতঙ্কে দিন কাটাচ্ছে সালমান পরিবার, মুখ খুললেন আরবাজ

প্রাক্তন কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুতে স্তব্ধ বলিউড মহল। গত ১২ অক্টোবর রাতে ছেলে জিশান সিদ্দিকির অফিসের সামনে গুলি করে খুন করা হয় তাকে।
অভিনেতা সালমান খানের ঘনিষ্ঠ ছিলেন তিনি। খুনের দায় স্বীকার করেছে সন্ত্রাসী বাহিনী লরেন্স বিষ্ণোইয়ের দল। যারা অনেকদিন ধরেই সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন।

এরপরেই নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে ভাইজানের। বাবা সিদ্দিকির ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন অভিনেতার ভাই আরবাজ খানও। জানিয়েছেন, এই ঘটনায় তাদের ওপর দিয়ে বর্তমানে কি বয়ে যাচ্ছে।

লরেন্স বিষ্ণোইয়ের মূল নিশানায় সালমান খান। তবে ভাইজানের ক্ষতি করতে তার ঘনিষ্ঠ পরিজনের ওপরেও হামলা হতে পারে। এমন হুমকিও এসেছে। তাই পরিবারের সদস্য হিসেবে ভয়ে ভয়ে দিন কাটছে আরবাজদের।
এই অভিনেতা বর্তমানে তার প্রযোজিত ছবি ‘বান্দা সিং চৌধুরী’র প্রচার নিয়ে ব্যস্ত। সেই ছবির প্রচারমূলক অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে আরবাজ জানালেন, ‘ভালো আছি। তবে আমরা যে একেবারে ঠিক আছি, তা বলব না। কারণ অনেক কিছু ঘটছে আমাদের পরিবারে। সকলে বিষয়টি নিয়ে বেশ চিন্তায় রয়েছেন।’

তবে এজন্য ছবির প্রচার থামিয়ে রাখতে পারবেন না বলেও জানান তিনি। অভিনেতার কথায়, ‘ছবির প্রচার আমাকে করতেই হবে। ২৫ অক্টোবর এই ছবি মুক্তি পাবে। আমাকে দেখতেই হবে যাতে ছবিটা ভালোভাবে চলে। অনেক কিছুই ঘটছে। তবে তা-ও আমার যা কাজ, তা করতেই হবে।’

প্রতি বছর বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে বসত তারকাদের মেলা। সালমানের সঙ্গে ছিল তার বিশেষ সখ্য। এমনকি সালমান ও শাহরুখ খানের মান-অভিমানের পালাও মিটমাট করেছিলেন বাবা সিদ্দিকিই।

ভাইজানের সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই বাবা সিদ্দিকির এই পরিণতি বলে মনে করা হচ্ছে। বাবা সিদ্দিকির মৃত্যুর পরেই ভাইরাল হয় বিপর্যস্ত অবস্থায় সালমানের একটি ছবি। যা দেভে ভক্তদের প্রশ্ন, বন্ধুর মৃত্যুতে কি নিজেকেই দায়ী করছেন ভাইজান?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page