বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইবনে সিনা কোম্পানির শ্রমিক হত্যার বিচারের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার ।

শীত আসার আগেই চুল ঝরা কমান ঘরোয়া উপায়ে

শীতের সময়ে চুল পড়ার পরিমাণ বাড়ে; যা অস্বাভাবিক কিছু নয়। কারণ এই সময় আবহাওয়া অনেকটাই রুক্ষ হয়ে যায়। বাতাসে বাড়ে শুষ্কতার পরিমাণ। এ ছাড়াও শীতকালে বেশির ভাগ মানুষই গরম পানিতে গোসল করেন। গরম পানিতে গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যায়। সেই কারণেও কিন্তু চুল ঝরতে থাকে বেশি।
তবে মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে শুধু বাইরে থেকে যত্ন করলে হবে না। ভেতর থেকেও শরীরকে আর্দ্র রাখতে হবে। এটা একটি কারণ। শীতে চুল ঝরার নেপথ্যে এমন বেশ কিছু কারণ রয়েছে। তবে যে কারণেই চুল ঝরুক, সমাধানের পথ খুঁজতে হবে। শীতে চুল ঝরা কমাতে হাতের কাছে যে টোটকাগুলো রাখবেন-

আমলকি: শীতকালে তো বটেই, সারা বছরই আমলকি পাওয়া যায়। আমলকির রস খেতে ভালো না লাগলে প্রতিদিন ভাতের সঙ্গে একটি করে আমলকি সেদ্ধ খেতে পারেন। রাতে শোয়ার সময়ে ২ চামচ আমলকির রসের সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে মাথায় মেখে, পরের দিন শ্যাম্পু করে ফেলুন।

অ্যালোভেরা: দোকান থেকে অ্যালোভেরার রস কিনতে পারেন, আবার পাতা থেকে জেল বের করে তা মাথায় মেখে রেখেও দিতে পারেন। সপ্তাহে অন্তত ২ বার করতে পারলে ভালো ফল পাবেন। রোজ অ্যালোভেরার রস খেতে পারলেও কাজ দেবে।

জবা ফুল: নারকেল তেলের মধ্যে কিছুটা জবা ফুল নিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে এলে মাথায় মেখে সারা রাত রেখে দিন। পরের দিন শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। সপ্তাহে অন্তত কয়েক দিন এটি ব্যবহার করলে চুল রেশমের মতো হতে বাধ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page