বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

পলিথিন কারখানায় অভিযান, তালা ঝুলিয়ে পালালেন মালিকরা

রাজধানীর চকবাজারে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের একটি দল। অভিযানের খবর আগে থেকে জেনে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে যান মালিকরা। পরে তালা ভেঙে অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কামালবাগ এলাকায় তিন তলা একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় পলিথিন তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।

অভিযানে সহযোগিতা করে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব।
সরেজমিনে দেখা গেছে, অভিযানে দলটি কারখানায় তালা ঝোলানো দেখতে পায়। এছাড়া কারখানাটির সাইনবোর্ড আগে থেকে সরানো ছিল। পরে দলটি কারখানার প্রবেশ গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এদিন কামালবাগ এলাকায় আরও তিনটি পলিথিন তৈরির বড় কারখানায় অভিযান পরিচালনা করা হয়। ওই তিন কারখানার মালিকও অভিযানের খবর পেয়ে কারখানায় তালা দিয়ে চলে যান। সেই কারখানাগুলোতেও পলিথিন তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল পাওয়া যায় এবং তৈরিকৃত অবস্থায় হাজার হাজার পলিথিন পাওয়া যায়। এসব মালামাল ও পলিথিন জব্দ করা হয় এবং কারখানা তিনটি সিলগালা করে দেওয়া হয়। এছাড়াও চারটি পলিথিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
অভিযান শেষে পরিবেশ মন্ত্রণালয়ের উপ-সচিব বেগম রুবিনা ফেরদৌসী বলেন, চকবাজারের কামালবাগ এলাকায় চারটি পলিথিন ব্যাগ তৈরি করার কারখানাতে অভিযান পরিচালনা করি। তবে কারখানা কর্তৃপক্ষ আমাদের অভিযানের খবর আগেই পেয়ে যায়। তারা অভিযানের খবর পেয়ে কারখানাগুলোকে তালা দিয়ে চলে যায়। পরে আমরা তালা ভেঙে কারখানাগুলোর ভেতরে প্রবেশ করি। পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করি। এছাড়া কারখানাগুলো সিলগালা করে দেই। বর্তমান সরকার পলিথিনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সে অনুযায়ী নিষিদ্ধ পলিথিন এর উৎপাদন বন্ধ করতে আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page