বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে বিজিবির অভিযানে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক ভালুকায় ভারতীয় ৯০ বোতল মদ ও প্রাইভেটকার সহ আটক -১ বোরো ধান কর্তনের মধ্য দিয়ে করিমগঞ্জে কৃষি মৌসুমের সূচনা চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা

কাঁচা মরিচ খাওয়ার আশ্চর্য সুফল

কাঁচা মরিচ আমাদের অনেকের প্রতিদিনের খাবারের রুটিনে থাকে। কাঁচা মরিচ আমরা খাই শুধুমাত্র আমাদের স্বাদের জন্য। কিন্তু জানেন কি, আমাদের ত্বকের বলিরেখা দূর করতে অথবা ক্যালরি বার্ন করতেও সহায়ক এই কাঁচা মরিচ? মরিচ ঝাল হয় এর মধ্যে থাকা ক্যাপসিসিন নামক উপাদানের কারণে। আর এই একই উপাদান শরীরের মেটাবলিজমের গতি বাড়িয়ে সহজে ওজন নিয়ন্ত্রণ করতে পারে। বাল্টিমোরে বায়োফিজিক্যাল সোসাইটির প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এ কথা বলা হয়েছে।

ইয়াওমিং ইউনিভার্সিটির গবেষকদের মতে, মোটাসোটা মানুষের মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রনে আনতে ক্যাপসিসিন খুবই কার্যকর হতে পারে। ওজন নিয়ন্ত্রণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারেন ক্যাপসিসিন-এর এই গুণ। প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কাঁচা মরিচ থাকলে আপনি সহজেই বেশ কিছু শারীরীক সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারবেন। এ বার জেনে নেওয়া যাক কাঁচা মরিচ একাধিক উপকারিতা যেগুলি হয়তো আমাদের অনেকেরই অজানা।

কাঁচা মরিচয় আছে ভিটামিন এ যা হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভাল রাখতে সহায়তা করে।

কাঁচা মরিচ ছেলেদের প্রোস্টেট ক্যান্সার ঝুঁকি কমায়। এ ছাড়াও, নিয়মিত কাঁচা মরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে।

কাঁচা মরিচ দ্রুত খাবার হজম করতে সাহায্য করে।

কাঁচা মরিচর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি থেকে রক্ষা করে।

প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি করে কাঁচা মরিচ রাখলে ত্বকে সহজে বলিরেখা পড়ে না।

প্রতিদিন একটি করে কাঁচা মরিচ খেলে মস্তিষ্কে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায়।

কাঁচা মরিচ রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

কাঁচা মরিচয় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডিওভাস্ক্যুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে।

কাঁচা মরিচয় আছে অ্যান্টি অক্সিডেন্ট আর এই অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরে প্রাকৃতিক ভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে সাহায্য করে।

কাঁচা মরিচ খেলে আমাদের মস্তিষ্কে এনড্রোফিন নামে এক রকম হরমনের নিঃসরণ ঘটে যা আমাদের মনকে চনমনে আর সতেজ রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page