শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

পিরোজপুরে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), দেউলবাড়ি দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল ফকিরের ছেলে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত মাস্টার মো. ইউনুস হাওলাদারের ছেলে চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. কামরুজ্জামান গাজী (৫২), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গির আলম গাজী (৫০)।

এ বিষয়ে নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, শনিবার রাতে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। নাজিরপুর থানায় উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর, বিস্ফোরক মামলা ও ঘর পোড়ানো মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ রোববার তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়ে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের গ্রেপ্তার আবুল বাশারের ছেলে উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নাইম হাওলাদার বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। প্রায় সারা দিনই ঘরে শুয়ে থাকেন। পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page