বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কক্সবাজারের ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক কলার প্রলোভনে শিশুকে ফাঁদে ফেলতে চেয়েছিল! সুন্দরগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত গ্রেফতার” ভয়াল ২৯ এপ্রিল মীরসরাই সহ পুরো চট্টগ্রামের মানুষকে স্মরণ করিয়ে দেয় স্বজন হারানোর কথা শ্রীপুরে মহাসড়ক কেটে ড্রেন নির্মাণ: জনদুর্ভোগ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি তালিকায় ড. ইসরাফিল শাহীন মানবতার ফেরিওয়ালা হাজী আমিনুল ইসলাম, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে মাঠে পুলিশ সুপার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আবারও পিছিয়েছে চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের এমপি সরোয়ার আলমগীরের আপিল শুনানি

ফের ৪ দিনের রিমান্ডে ইনু

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর প্রগতি সরণিতে মনির নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩০ ডিসেম্বর) ইনুকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক আবু জাফর বিশ্বাস। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল চেয়ে শুনানি করে আসামিপক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইনুর আইনজীবীরা শুনানিতে আদালতকে বলেন, রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করার জন্য এ মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে। এ মামলায় রিমান্ড না দেওয়ার অনুরোধ করছি, প্রয়োজনে জেলগেট জিজ্ঞাসাবাদ দেন। এ সময় তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, আসামি ইনু হত্যা মামলায় ৯ নম্বর আসামি। হত্যাকাণ্ডের সময় নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা ছিল। মামলার সত্য উদঘাটনের জন্য তার ১০ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।

অন্যদিকে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ইনু এ মামলার এজাহারভুক্ত আসামি।ইনুদের মতো ১৪ দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এত বড় গণহত্যা চালিয়েছেন। তাই তার সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করছি।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণিতে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর নিহতের পিতা মো. আবু জাফর রাজধানীর গুলশান থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page