সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর

বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ঢাকা

ঢাকার পর সিলেট ঘুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের ১১তম আসর এবার শুরু হচ্ছে চট্টগ্রামে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে লড়বে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা।

আসরে টানা ছয়টি হারের পর গত ম্যাচেই জিতেছে ঢাকা। অপরদিকে বরিশালও আছে ভালো ছন্দে। পাঁচ ম্যাচে তিনটিতে জিতেছে দলটি।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে বরিশাল। শাহীন শাহ আফ্রিদি এবং কাইল মেয়ার্স বিপিএল ছেড়ে দেশে ফেরত গেছেন। তাদের জায়গায় দলে এসেছেন ডেভিড মালান এবং মোহাম্মদ নবি। এ ছাড়া রিশাদ হোসেনের জায়গায় রিপন মন্ডলকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। ঢাকার একাদশে পরিবর্তন দুটি।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ডেভিড মালান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নবী, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও জাহানাব খান।

ঢাকা ক্যাপিটালস একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, জেপি কোটজে, মোস্তাফিজুর রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), চতুরাঙ্গা ডি সিলভা, আবু জায়েদ রাহি, সব্বির রহমান, মোসাদ্দেক সৈকত, মুনিম শাহরিয়ার ও ফরমানুল্লাহ শাফি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page