শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

গুলশানে দুজনকে কুপিয়ে প্রায় দেড় কোটি টাকা ছিনতাই

রাজধানীর গুলশানে মানি এক্সচেঞ্জের দুই ব্যক্তিকে কুপিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার, ইউরো ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২ ডিসিসি মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- আব্দুল কাদের শিকদার (৩০) ও আমির হামজা (২৫)।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মিন্টু শিকদার নামে একজন জানান, রাত সাড়ে ৯টার দিকে গুলশান ডিসিসি মার্কেটের সামনে ৪-৫ জন একটি লাল প্রাইভেটকার নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দুজনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে ভুক্তভোগী দুজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিদেশি মুদ্রাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।

এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মারুফ আহমেদ বলেন, আমরা বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছে বলে আমাদের জানিয়েছেন। আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে ২৫ হাজার ইউএস ডলার, ২০ হাজার ইউরো এবং নগদ ৮০ লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page