রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

যে সাহাবির কোরআন তিলাওয়াতের প্রশংসা করেছেন প্রিয়নবী (সা.)

মহানবী (সা.)-এর অত্যন্ত প্রিয় ও ঘনিষ্ঠ সাহাবি ছিলেন আবু মুসা আশআরি (রা.)। তাঁর নাম মূলত আব্দুল্লাহ। আবু মুসা ছিল তাঁর উপনাম। ইয়েমেনের আশআর গোত্রের সন্তান হওয়ায় সে গোত্রের দিকে সম্বন্ধ করে তাঁকে আশআরি বলা হয়।
তিনি একাধারে অভিজ্ঞ ফিকহবিদ, মুহাদ্দিস ও চৌকস কূটনীতিবিদ সাহাবিদের অন্যতম ছিলেন। তাঁর দেহাবয়ব ছিল হালকা-পাতলা ও বেঁটে। (আত-ত্বাবাক্বাতুল কুবরা : ৪/৭৮)

তাঁর অন্যতম গুণ ছিল, পবিত্র কোরআনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল সুগভীর। রাত-দিন যখনই সুযোগ পেতেন তিলাওয়াত করতেন। তাঁর তিলাওয়াত রাসুল (সা.) খুব বেশি পছন্দ করতেন। রাসুল (সা.) একদিন তাঁর তিলাওয়াত শুনে ইরশাদ করলেন—
একে দাউদি কণ্ঠ দেওয়া হয়েছে।’ একবার তিনি রাতে নামাজের মধ্যে উঁচু আওয়াজে কোরআন পাঠ করছিলেন। নবীজীর স্ত্রীরা তাঁর সুমধুর তিলাওয়াত শুনে জড়ো হয়ে তাঁর তিলাওয়াত শুনলেন। (আত-ত্বাবাক্বাতুল কুবরা : ৪/৮১)
একবার তিনি প্রায় তিনশত কারি/আলেমকে একত্র করে তাঁদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন। নসিহতের একাংশ ছিল— ‘এই কোরআন তোমাদের জন্য কল্যাণ এবং অকল্যাণও। অতএব তোমরা কোরআনের অনুসরণ করো; কোরআন যেন তোমাদের অনুসরণ না করে। কারণ, যে কোরআনের অনুসরণ করবে, কোরআন তাকে জান্নাতের উদ্যানে নিয়ে পৌঁছাবে। পক্ষান্তরে কোরআন যার অনুসরণ করবে, তাকে ঘাড়ে ধরে জাহান্নামে নিয়ে ফেলবে। (হিলয়াতুল আউলিয়া : ১/২৫৭, সাহাবায়ে কেরামের আলোকিত জীবন, পৃ. ৫০৪)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page