বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইতে ভূঁইফোঁড় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবাধ ছড়াছড়ি, প্রকৃত সাংবাদিকদের মান বাঁচানো ও দায় হয়ে পড়েছে শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন আমি আওয়ামী লীগের সাথে জড়িত নই, সুতরাং দোসর হলাম কি ভাবে? এমন প্রশ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের? শ্রীপুরে আবদার এলাকায় প্রভিটা কারখানার ভেতরে বিএডিসির পরিত্যক্ত নলকূপ উত্তোলনের অভিযোগ পাম্প ও লোহার পাইপসহ মালামাল জব্দ । চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ ছুঁটি খাঁ দীঘিতে পানি সেচের মোটর বসাতে গিয়ে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। কাশিমপুরে পুলিশের অভিযানে চুরি ও হামলার ঘটনায় ২ আসামী গ্রেফতার । গাজীপুরে প্রধানমন্ত্রীর আকস্মিক যাত্রাবিরতি, নববর্ষে জনসমুদ্রের উচ্ছ্বাসে উষ্ণ অভ্যর্থনা চট্টগ্রামের মীরসরাইয়ে অস্ত্র ঠেকিয়ে মুরগি ব্যবসায়ী থেকে ৩ লাখ টাকা লুট, আরো বেশি লাভের আশায় অপহরণ, গ্রেপ্তার ২, পলাতক ৪ জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে ইবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ ঘোষণা

ট্রেনের যাত্রী নিয়ে বিভিন্ন স্টেশন থেকে ছেড়েছে ২৯টি বাস

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় ট্রেনের যাত্রীদের বিকল্প হিসেবে বিভিন্ন স্টেশন থেকে বিআরটিসির বাসে করে বিভিন্ন গন্তব্য পৌঁছে দেওয়া ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ২৯টি বিআরটিসির বাস দেশের বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন গন্তব্য ছেড়ে গেছে বলে জানিয়েছেন বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঁইয়া।

এর মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে কিশোরগঞ্জ, খুলনা, যশোর, রংপুর, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, ময়মনসিংহে ছেড়ে গেছে ১১টি বাস।
বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে মতিঝিল, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ রুটে ৮টি বাস ছেড়ে গেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিলেট, ঢাকা ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি বাস ছেড়ে গেছে।

বগুড়া ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ৪টি বাস খুলনা, নঁওগা, সান্তাহারে ছেড়ে গেছে।

কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ১টি বাস ছেড়ে গেছে।

রেলপথ মন্ত্রণালয় মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিআরটিসির বাস ঢাকার কমলাপুর এবং বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহে যাত্রী পৌঁছে দেবে।

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেওয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত ১২টার পর থেকে কর্মবিরতি পালন করছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। এতে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিআরটিসি বাস সার্ভিস চালু থাকবে বলে রেলপথ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page