রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

নামাজে পকেট থেকে ফোন বের করা যাবে কি?

আমরা অনেক সময় বেখেয়ালে, ভুলে বা ইচ্ছা করে নামাজ আদায়ের সময় অন্য কাজে জড়াই। যেমন ফোনকল এলে পকেট থেকে তা বের করে রিংটোন বন্ধ করি। এমন কাজে কি নামাজ ভেঙে যাবে?

এ প্রশ্নের উত্তরে আলেমগণ বলেন, মনোযোগ ও একাগ্রতা নামাজের প্রাণ। মনোযোগ ধরে রাখার পাশাপাশি নামাজ যেন ভেঙে না যায় সে দিকে খেয়াল রাখা জরুরি। নামাজ যেসব কারণে ভেঙে যায় তার একটি হলো, আমলে কাসির তথা বেশি কাজ করে ফেলা। কারও নামাজে আমলে কাসির ঘটলে নামাজ নষ্ট হয়ে যায়। এর কারণে আবার নতুন করে নামাজ আদায় করতে হয়।
ইসলামের পরিভাষায় আমলে কাসির বলা হয়, নামাজে এমন নড়াচড়াকে, যে কারণে নামাজের বাইরের কেউ দেখলে মুসল্লি সম্পর্কে তার নিশ্চিত ধারণা জন্মে যে এই মুসল্লি এখন আর নামাজে নেই। এ ধরনের কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়ে যাবে। বিপরীতে যদি নামাজের বাইরের কেউ মুসল্লিকে দেখে নামাজরত বলে ধারণা করবে, এমন কাজ করে, তবে মুসল্লির এ কাজকে আমলে কালিল বলে। এমন কাজের কারণে নামাজ নষ্ট হবে না।

আমলে কাসিরের উদাহরণ হিসেবে বলা যেতে পারে, কেউ নামাজে সিজদা দিতে গিয়ে অথবা বৈঠকে থাকা অবস্থায় মাথা থেকে টুপি পড়ে গেল, সে টুপি ওঠানোর জন্য দু্ই হাত এমনভাবে ব্যবহার করল, যাতে তাকে দেখে মনে হলো সে নামাজ আদায় করছে না, বরং নামাজের বাইরে অন্য সময় যেভাবে টুপি পরে থাকে সেভাবে পরছে। তবে ফোনকল এলে এক হাতে মোবাইল বের করে স্ক্রিনে না তাকিয়ে দ্রুত রিংটোন বন্ধ করে রেখে দিলে নামাজ ভঙ্গ হবে না।

সূত্র: ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত: ৩/৪৮৫; ফাতাওয়ায়ে শামি: ১/৬২৪-৬২৫; বায়েউস সানায়ে: ১/২৪১; ফাতাওয়ায়ে কাজিখান: ১/৬৩।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page