রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

২ লাখ মানুষের একসঙ্গে জোহরের নামাজ আদায়

২ লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করলেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহাফিলে এসে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের আমবাগান মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু জার গিফারী।
আয়োজকরা জানান, যেখানে মাহফিলের মূল মঞ্চ করা হয়েছে তার আয়তন ৪০ বিঘা। ধারণ ক্ষমতা ৩ লাখ মানুষ। মাঠের পাশে আগে থেকেই ওজু, পানি ও টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। অনেকেই তায়াইম্মুমের মাধ্যমে ওজু করে নামাজ আদায় করেন। তবে মূল মাঠ ছাড়াও আশপাশে পুরুষদের জন্য তিনটি ও নারীদের জন্য চারটি আলাদা মাঠ প্রস্তুত করা হয়েছে। যেখান থেকে শ্রোতারা স্কিনের মাধ্যমে দেখতে ও শুনতে পারবেন তার বক্তব্য।

এদিকে ভোর থেকে শ্রোতাদের ঢল নামতে থাকে চাঁপাইনবাবগঞ্জে। কেউ যাত্রীবাহী বাস রিজার্ভ করে কেউবা ট্রেনে। আর অধিকাংশ মানুষ দূরদূরান্ত থেকে মাইক্রোবাসে এসেছেন। আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষকে পায়ে হেঁটে আসতে দেখা গেছে।

আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক আলম বলেন, এই মাঠে ৩ লাখের বেশি মানুষ আছে। তবে ধারণা করা হয়েছে ২ লাখ মানুষ একসঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন। এত বড় মাহফিল ও এত মানুষ একসঙ্গে নামাজ আদায় চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে এটি প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page