মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ইমরুলের বড় সংগ্রহের দিনে ব্যর্থ সাব্বির

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের শেষ দিনে আজ (বুধবার) তিনটি ম্যাচ চলছে। বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান করেছে অগ্রণী ব্যাংক।
দলের হয়ে এদিন সর্বোচ্চ ৮৬ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এ ছাড়া সাদমান ইসলাম করেন ৫৩ রান, সঙ্গে অমিত হাসান করেন ৪১ রান। শাইনপুকুরের হয়ে আলি মোহাম্মদ এবং রায়ান রাফসান নেন ২টি করে উইকেট। বিকেএসপির আরেক মাঠে লড়ছে পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স।

যেখানে প্রথমে ব্যাট করে পারটেক্স সংগ্রহ করেছে সবকটি উইকেট হারিয়ে ২১০ রান। দলের হয়ে এদিন জয়রাজ শেখ করেন ৫৪ রান, এছাড়া রুবেল মিয়া করেন ৫২ রান। এদিনও ব্যাট হাতে রানের দেখা পাননি দলের অধিনায়ক সাব্বির রহমান। গাজীর হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন আল আমিন হোসেন এবং মাহমুদুল হাসান।

মিরপুর শের-ই বাংলার মাঠে লড়ছে ব্রার্দাস ইউনিয়ন এবং গুলশান ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ব্রার্দাস সংগ্রহ করেছে ২৯০ রান ৯ উইকেট হারিয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন বিশাল চৌধুরী। এ ছাড়া ৬৫ রান করেন আইচ মোল্লা। গুলশানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নিহাদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page