বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন

বরিশালের মুলাদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল

মোঃ বশির আহমেদ, (বিভাগীয় প্রধান ঢাকা) :

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুলাদী দোয়া ও ইফতারের আয়োজন করেছে, মুলাদী উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠন। শনিবার বাদ আসর মুলাদী সরকারী মাহমুদ জন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ও বার কাউন্সিলের সাবেক সভাপতি আলহাজ, এ্যাড. জায়নুল আবেদিন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তথা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য জনগনকে উদ্বদ্ধু করতে উপস্থিত নেতা কর্মীদের প্রতি অনুরোধ জানান। একই সাথে তিনি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার বিএনপির সর্বস্থরের নেতা কর্মীদের জনগনের কল্যানে কাজ করার আহবান জানান।

তিনি আরও বলেন, দীর্ঘদিন অবহেলিত মুলাদী ও বাবুগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে আপনাদেরকেই এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে কাঁদে কাঁদ মিলিয়ে তাহলে আমরা পৌছুতে পারবো আমাদের পরিকল্পিত গন্তব্যে। যেখানে থাকবে সুখী, সমৃদ্ধি ও সুনিশ্চিত সমাজ ব্যবস্থা এবং উন্নত জীবন।

উক্ত ইফতার মাহফিলে মুলাদী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জনপ্রিয় ছাত্রনেতা উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনির, মশিউর রহমান মাসুদ, পৌরসভা যুগ্ন-আহবায়ক স্বপন হাওলাদার, আনিসুর রহমান আলাল, একে আজাজ কালাম খান, উপজেলা কৃষকদল সভাপতি সালাম কবির, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, উপজেলা যুবদল সদস্য সচিব আরিফুর রহমান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, সদস্য সচিব আবু জাহীদ মোল্লা, পৌরসভা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব ইউনুস হাওলাদার, পৌরসভা শ্রমিকদল সদস্য সচিব মাসুদ খান রিকু, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক শফিকুল ইসলাম ফিরোজ, উপজেলা ছাত্রদল আহবায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল, পৌরসভা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহান হাওলাদার, যুগ্ন-আহবায়ক হেমায়েত উদ্দিন হাওলাদার, কলেজ ছাত্রদল আহবায়ক ইলিয়াস খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ Nps এর সিনিয়র সাংবাদিক তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page