মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

‘সৌভাগ্য যে আমরা গোল খাইনি’, বাংলাদেশের সঙ্গে ড্র করে ভারত কোচ

বাংলাদেশের জার্সিতে গতকাল অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরির। নতুন পরিবেশে হামজা প্রথম ম্যাচেই প্রাণবন্ত ছিলেন। যেখানে বল সেখানেই ছুটে গেছেন তিনি। কখনও রক্ষণের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, আবার কখনও আক্রমণে সহায়তা করেছেন। হামজাতে ভর করেই ভারতকে আটকে দিয়েছে বাংলাদেশ।
হামজার উজ্জ্বল দিনে নিষ্প্রভ ছিলেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। তিনি বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেননি। কয়েক দফা বলের লাগাল পাননি, আবার পেলেও ঠিকমতো টাইমিং করতে পারেননি।
শুধু সুনীলই নন ভারত ডিফেন্সেও বেশ কয়েকবার ভুল করেছে। গোলকিপারও সেরাটা দিতে পারেননি। যদিও সেসব ভুলের মাশুল আদায় করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ায় ক্ষুব্ধ ভারত কোচ মানোলো।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি শুধু হতাশ নই, প্রচণ্ড ক্ষুব্ধও। সৌভাগ্য যে আমরা গোল খাইনি। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছি। আমার কোচিং ক্যারিয়ারে এটাই সব চেয়ে কঠিন সংবাদ সম্মেলন। আমরা জঘন্য খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য চেষ্টা করেছিলাম। কিন্তু জেতার জন্য তা যথেষ্ট ছিল না।’

খেলা শুরু হওয়ার ১০ সেকেন্ডের মধ্যেই গোলরক্ষক বিশাল কেথের মারাত্মক ভুলে ভারত পিছিয়ে পড়তে পারত। বিশালের এ ভুল প্রসঙ্গে মানোলো বলেন, ‘এই বিষয়ে খুব বেশি কথা বলতে চাই না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page