মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

এক ম্যাচ হেরেই সমালোচনার মুখে গিল

ওয়ানডেতে ভারতের নতুন সহ অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে। তবে আইপিএলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে নিজেদের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরেছেন গিল। ফলে তার নেতৃত্বের সমালোচনা করেছেন বীরেন্দর শেবাগ।
শেবাগ মনে করেন, অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেননি গিল। তার আরও বেশি খেলার মধ্যে থাকা উচিত ছিল। গিলের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শেবাগ বলেন, ‘আমার মনে হয়েছে, গিলের অধিনায়কত্ব ভালো হয়নি। ও তৈরি ছিল না। খেলার মধ্যে কম ছিল। যখন সিরাজ ভালো বল করছিল, তখন ওকে সরিয়ে আরশাদ খানকে বল দিল। ওই ওভারে ২১ রান উঠল। ওই একটা ওভারই খেলার গতি বদলে দিলো।’

শেবাগের মতে, সিরাজকে ডেথ ওভারের জন্য রেখে কাজের কাজ কিছু হয়নি। ম্যাচে কোন পরিস্থিতিতে কাকে বল দিতে হবে সেটা একজন অধিনায়কের সবচেয়ে বড় পরীক্ষা। সেখানেই ব্যর্থ হয়েছেন গিল। শেবাগ বলেন, ‘যখন সিরাজ পাওয়ার প্লেতে ভালো বল করছে, তখন ওকে ডেথ ওভারের জন্য ধরে রাখার কোনও মানে নেই। তাতে দলের কোনও সুবিধা হল না।’
গত বার আইপিএলের আগে হার্দিক পান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে যাওয়ায় গুজরাটের অধিনায়ক করা হয়েছিল গিলকে। সেই আসরে খুব একটা ভালো খেলতে পারেনি গুজরাট। মাত্র পাঁচটি ম্যাচ জিতেছিল তারা। ১২ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে আট নম্বরে থেকে আসর শেষ করেছিল গুজরাট। এ বারও শুরুটা ভালো হয়নি তাদের।

আইপিএলে এখনও পর্যন্ত দলকে তেমন সাফল্য এনে দিতে পারেননি গিল। পাঞ্জাবের বিপক্ষে পাওয়ার প্লে ও ডেথ ওভারে রান দিয়েছেন গুজরাটের বোলারেরা। সেখানেই ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে গেছে। রান তাড়া করতে নেমে বড় রানও করতে পারেননি গিল। সব মিলিয়ে প্রথম ম্যাচেই চাপে পড়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page