মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

যে ৫ দেশের হয়ে খেলার সুযোগ পাবে রোনালদোর ছেলে

ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হয়তোবা আর খুব বেশি দিন তাকে দেখা যাবে না আন্তর্জাতিক ফুটবলে। তবে তিনি রেখে যেতে পারেন তার উত্তরসূরি। রোনালদো জুনিয়র ইতোমধ্যেই একাধিক ক্লাবের জুনিয়র দলে খেলেছে।
১৪ বছর বয়সেই তার প্রতিভার ছাপ রেখেছে রোনালদো জুনিয়র। ইতোমধ্যেই জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছে। বর্তমানে তার বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে সে।

এবার সামনে আসছে তার জাতীয় দলে খেলা নিয়েও। তবে সে কোন দেশের হয়ে খেলবে? যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে তার বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।
২০১০ সালে ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম গ্রহণ করেছেন রোনালদো জুনিয়র। সেই সূত্রে যুক্তরাষ্ট্রের ফুটবল দলে খেলতে পারবে সে। তবে এই দেশের হয়ে ছেলে খেলুক এমনটা হয়তো চাইবনে না রোনালদো। তাই যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই।
দুই মেয়াদে রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এর ফলে চাইলে ছেলেকে ইংল্যান্ড দলে খেলাতে পারেন রোনালদো।

রোনালদো জুনিয়রের জন্ম ক্যালিয়াফোর্নিয়ায় হলেও তার শৈশব কেটেছে স্পেনে। অন্তত ৮ বছর পর্যন্ত রোনালদোর সঙ্গে এ দেশেই ছিল। আর আইনগতভাবে ১০ বছরের নিচের বয়সী কেউ যদি অন্তত ৩ বছর স্পেনে থাকে, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে স্পেনের হয়ে খেলার দরজাও খোলা আছে রোনালদো জুনয়রের।

রোনালদো জুনিয়রের নানীর বাড়ি মূলত আফ্রিকান দ্বীপ কেপ ভার্দেতে। তাই সেই দেশের হয়েও খেলার সুযোগ আছে তার। তবে শেষ পর্যন্ত বাবার মতো পর্তুগালের জার্সিতেই দেখা যেতে পারে তাকে। হয়তোবা রোনালদো নিজেও চাইবেন তার ছেলে নিজের দেশের হয়েই খেলুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page