মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

নতুন মাইলফলক স্পর্শ করলেন হামজা

বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসেন তার নমুনা দেখা যায় বিশ্বকাপের সময়। নিজেদের দেশ আসরে অংশ নিতে না পারলেও উন্মাদনা কোনো অংশে কম থাকে না। এমনকি পৃথিবীর আরেক প্রান্তের ব্রাজিল কিংবা আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল নেশায় ডুবে থাকেন তারা। এবার অবশ্য দেশের ফুটবলেই কিছুটা হলেও উদযাপনের সুযোগ এসেছে।

কিছু দিন আগেই ভারতকে তাদের ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। তাতে এশিয়া কাপে খেলার সম্ভাবনা বেড়েছে। আর এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই মিডফিল্ডার গত ২৫ মার্চ প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে খেলেছেন।
অভিষেকেই দেশের ফুটবল ভক্তদের মন কেড়েছেন হামজা। তাইতো হামজাকে নিয়ে ফুটবল উৎসবে মেতেছেন ভক্তরা। সেটার ছাপ পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বাংলাদেশের হয়ে হামজার অভিষেকের এক মাসও হয়নি। এই সময়েই ফেসবুকে তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন বা দশ লাখ ছাড়িয়ে গেছে।

ফেসবুকে সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে হামজা লিখেছেন, ‘ফেসবুকে এক মিলিয়ন ফলোয়ার, আলহামদুলিল্লাহ। সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত।’
হামজা ফেসবুকে খুব বেশি যে সরব থাকেন, তা কিন্তু নয়। গত বছরের ৮ অক্টোবর তিনি ফেসবুকে নিজের নামে পেজ খুলেছেন। এরপরও খুব বেশি আপডেট দিতেন না। তবে এবার বাংলাদেশে আসার পর নিজের ছেলেবেলার বেশ কিছু ছবি দিয়ে একটি ভিডিও পোস্ট করেন হামজা।
এই ভিডিওটি বেশ সাড়া ফেলে দর্শকদের মধ্যে। ইতোমধ্যেই ৫৩ লাখ বার এই ভিডিওটি দেখেছেন তার ভক্তরা। হামজার দেশ প্রেমের এই ভিডিও ভাইরালের পর এবার তার অনুসারী সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেল। যা তার প্রতি ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page