মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

এবার ধোনিকে নিয়ে ইনজুরির শঙ্কা, ভিডিও প্রকাশ্যে

চেন্নাই সুপার কিংসের সময়টা আইপিএলে খুব একটা সুখে কাটছে এমন বলা চলে না। ৭ ম্যাচের মধ্যে ৫ হার নিয়ে অনেকটা ‘ডু অর ডাই’ অবস্থায় দিন পার করছে তারা। প্লে-অফে যেতে হলে প্রতিটা ম্যাচই এখন গুরুত্বপূর্ণ পাঁচ বারের চ্যাম্পিয়নদের জন্য। নিজেদের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে জয় পেয়ে ইতিবাচক বার্তাও অবশ্য দিয়েছে সিএসকে।
তবে স্টিফেন ফ্লেমিংয়ের দলকে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য বিষয়ও খুব একটা স্বস্তি দিচ্ছে না। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এরইমাঝে ছিটকে গিয়েছেন ইনজুরির কারণে। তার বদলে অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনিকে। এবার তাকে নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি আইপিএলে নিজেদের টিম হোটেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। লখনৌর বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের পরেই প্রকাশ্যে এসেছে এই ভিডিও। এমনিতেই হাঁটুর চোট ধোনির দীর্ঘদিনের পুরাতন সঙ্গী। নতুন করে তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে তাই অনেকেই প্রকাশ করেছেন শঙ্কা। যদিও এই নিয়ে চেন্নাইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিওতে দেখা গিয়েছে ডান পায়ে খানিক অস্বস্তি থাকায় খুঁড়িয়ে হাঁটছেন ধোনি। বাইরে দর্শকদের উল্লাসধ্বনির দিকেও খুব একটা ভ্রুক্ষেপ নেই সাবেক ভারতীয় অধিনায়কের। উইকেটের পেছনে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিং অর্ডারে পর্যাপ্ত ব্যাকাপ না থাকায় ধোনিকেই বেশিরভাগ ম্যাচে হাল ধরতে হচ্ছে সিএসকের হয়ে। পুরো দলকে এক করে দায়িত্বটাও অভিজ্ঞ এই ক্রিকেটারের কাঁধে।
এমন অবস্থায় ধোনিকে পরের ম্যাচে পাওয়া যাবে কি না, তাও একটা বড় প্রশ্ন। অবশ্য চেন্নাই ভক্তদের জন্য স্বস্তি, আইপিএলে তাদের পরের ম্যাচ আগামী ২০ তারিখ। সেদিন তাদের মুখোমুখি হবে আরেক হেভিওয়েট দল মুম্বাই ইন্ডিয়ান্স। বড় ইনজুরি না হলে সেদিন মাঠে দেখা যেতে পারে ধোনিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page