বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০২১ সালের পর আবারও লাল বলের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টাইগারদের একাদশে ফিরেছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টের একাদশ থেকে জাকির হাসান বাদ পড়লেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। স্বভাবতই এখানকার পিচ পেসবান্ধব হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশও একাদশ সাজিয়েছে ৩ পেসার নিয়ে। তরুণ গতিতারকা নাহিদ রানার সঙ্গে আছেন অভিজ্ঞ হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।

একাদশ দেখেই সম্প্রতি আলোচিত একটি প্রশ্নের উত্তর মিলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের স্কোয়াডে চার উইকেটরক্ষক থাকলেও, কিপিংয়ে কে থাকবেন তা নিয়ে সংশয় ছিল। জাকের আলি অনিকের হাতেই যে গ্লাভস উঠছে তা মোটামুটি বলাই যায়। একাদশে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম দীর্ঘ সময় ধরেই টেস্টে কিপিং করেন না। এ ছাড়া একাদশের বাইরে থাকা জাকির হাসানকে গ্লাভস হাতে দেখা যায় না ওপেনিংয়ের কারণে। সে হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা জাকেরের মধ্যে একজন কিপিং করবেন বলা হচ্ছিল। ম্যাচটির মূল দলে নেই অঙ্কন।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page