দুই অঙ্কের ঘরে গিয়েছেন দলের শীর্ষ ব্যাটারদের প্রত্যেকেই। কিন্তু সেখান থেকে বড় রান করা হলো না কারোরই। স্কোরবোর্ডে ভদ্রস্থ পুঁজি করার আগেই সাজঘরে ফিরছেন বাংলাদেশের ব্যাটাররা। দলের মিডলঅর্ডারের বড় দুই ভরসা মেহেদি হাসান মিরাজ আর মুশফিকুর রহিম অবশ্য কাঁটা পড়েছেন দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই।
লাঞ্চের আগে দুই উইকেট হারানো বাংলাদেশ বিপাকে পড়েছে পানি পানের বিরতির পর থেকে। শেষ ১৪ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। জিম্বাবুয়ের বোলিংটাই যেন এখন বাংলাদেশের ব্যাটারদের কাছে রীতিমত দূর্বোধ্য।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান।