বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বৃষ্টিতে বাংলাদেশের ম্যাচ শুরুতে বিলম্ব

আগের দুই দিনই ছিল আলোকস্বল্পতা। সেটা পুষিয়ে নিতে সিলেটে তৃতীয় দিনের খেলা শুরুর কথা ছিল সকাল ৯টা ৪৫ মিনিটে। তবে এদিন হাজির হয়েছে বৃষ্টি। সকাল থেকেই সিলেটে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তৃতীয় দিনে এসে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরুতে তাই বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত সেখানে খেলা শুরুর কোনো তোড়জোড় দেখা যায়নি।
এদিন অবশ্য নির্ধারিত সময়ে মাঠেই আসেনি কোনো দলই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল হাজির হয়েছে সকাল ১০ টায়। দুই দলের ড্রেসিংরুমেই এখন বৃষ্টি শেষ হওয়ার অপেক্ষা।

এর আগে দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ সাজঘরে ফিরেছে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এই মুহূর্তে স্বাগতিকরা পিছিয়ে আছে ২৫ রানে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক।
সিলেট টেস্টে প্রথম দুই দিনই অবশ্য কিছুটা ব্যাকফুটে আছে বাংলাদেশ। প্রথমদিন ব্যাটিং বিপর্যয়ের মাঝে পড়ে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছাড়া সেদিন ছিল না বড় কোনো স্কোর। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের ৫৭, শন উইলিয়ামসের ৫৯ রান জিম্বাবুয়েকে লিডের পথে এগিয়ে দেয়।
শেষ দিকে এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের সুবাদে ৮২ রানের একটা লিড পেয়েও যায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলীয় ১৩ রানেই হারায় সাদমান ইসলামের উইকেট। এরপর জয়-মুমিনুল জুটি স্কোরবোর্ডে তুলেছে ৪৪ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page