বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আইপিএলে নিষিদ্ধ ‘উদযাপন’ করে নোটবুকে যা লিখেছিলেন দিগ্বেশ

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে নজর কাড়ছেন দিগ্বেশ রাঠী। পারফরম্যান্সের সঙ্গে তার উদযাপনের ধরণও সবার নজর কেড়েছে। ‘নোটবুক’ উদযাপন এখন তার ট্রেডমার্ক হয়ে গেছে। এই উদযাপনের কারণে একাধিকবার শাস্তিও পেতে হয়েছে দিগ্বেশকে।
পঞ্জাব কিংসের বিপক্ষে প্রিয়াংশু আর্চকে আউট করে প্রথম ‘নোটবুক’ উদযাপন করেছিলেন দিগ্বেশ। এ নিয়ে এবার তিনি বলেছেন, ‘উইকেট নেওয়ার পর উদযাপন করে আলোচনায় উঠে এসেছিলাম। আসলে আমি আর প্রিয়াংশু খুব ভালো বন্ধু। ম্যাচের আগেই আমাদের মধ্যে একটা সমঝোতা হয়েছিল।’

‘ও বলেছিল, আমার বলে বড় শট খেলে রান করতে পারলে নোটবুক উদযাপন করবে। আর ওকে আউট করতে পারলে আমি করব। আর কিছুই না। আমি নিজের নোটবুকে ওর নাম লিখেছিলাম শুধু।’
দিগ্বেশ জানিয়েছেন, ‘নোটবুক’ উদযাপন করে কাউকে হেয় করতে চাননি। যদিও তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাধিক বার শাস্তি দিয়েছে।

এ নিয়ে দিগ্বেশ বলেছেন, ‘বিসিসিআইয়ের নিয়মের বিরুদ্ধে আমরা যেতে পারি না। তাই পরে আমি মাঠের উপর লিখতে শুরু করেছি।’ আউট করার পর কী লেখেন ‘নোটবুকে’? জবাবে দিগ্বেশ বলেছেন, ‘কী লিখি, বলতে পারব না। গোপনই থাক বিষয়টা।’

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page