বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা দলে বাংলাদেশের সামিত

সামিত সোমের পাসপোর্ট প্রস্তুত। হাতে পেয়েছে বাফুফে। নিয়ম মেনে সামিতকে বাংলাদেশি বলতে বাধা নেই। তবে কাভালরির হয়ে কানাডার প্রিমিয়ার লিগে যেদিন নিজের শেষ ম্যাচটা সামিত খেলেছিলেন, সেদিন পর্যন্ত তিনি বাংলাদেশি হয়ে উঠেননি। আবার সেই ম্যাচের স্বীকৃতি যেদিন পেলেন, সেদিন সামিত বাংলাদেশের একজন ফুটবলার।
কাভালরির হয়ে এর আগের ম্যাচেই প্রথমবার সামিত নেমেছিলেন অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে। সেন্ট্রাল মিডে সেদিন গোল বা অ্যাসিস্ট না পেলেও ছিলেন দুর্দান্ত। ইয়র্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয়ের দিনে তার পারফরম্যান্সটাই মাঠে কাভালরির দাপুটে পারফরম্যান্সের ভিত গড়ে দিয়েছিল।

আর সেটাই সামিতকে জায়গা করে দিয়েছে এই সপ্তাহের কানাডিয়ান প্রিমিয়ার লিগের সেরা একাদশে। সামিত ছাড়াও কাভালরির ৩ তারকা এই একাদশে। ইয়র্কের বিপক্ষে ম্যাচে দুই গোলদাতা টোবিয়াস ওয়ারচেস্কি এবং ফ্রেজার এয়ার্ড জায়গা করে নিয়েছেন সপ্তাহের সেরা একাদশে। এছাড়া আছেন সামিতের মিডফিল্ড পার্টনার সার্জিও কামার্গো।
শেষ ম্যাচটায় জয় পেলেও সামগ্রিকভাবে অবশ্য খুব একটা ভালো অবস্থানে নেই কাভালরি এফসি। ৮ দলের লিগে বর্তমানে ৫ম স্থানে আছে তারা। ৪ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ১ ম্যাচে। ড্র ১ ম্যাচ। বাকি দুই ম্যাচেই জুটেছে হার। শীর্ষে আছে অ্যাটলেটিকো ওটোয়া। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩।
এদিকে সামিতের সবশেষ সপ্তাহটা মাঠের মতো মাঠের বাইরেও বেশ ভালোই গিয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাতে কানাডার টরেন্টোর বাংলাদেশ হাই-কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেছিলেন সামিত সোম। ৭২ ঘণ্টার মধ্যেই সামিতের ই-পাসপোর্ট হয়েছে।
আপাতত ফিফার ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নটা পূরণ হবে সামিত সোমের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page