বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ক্রিকেট কিংবদন্তি কম্পটনের ৮৬ বছর পর জেমস রেউ

ডেনিস কম্পটন– ক্রিকেটের ইতিহাসে প্রায় আড়ালে চলে যাওয়া এক কিংবদন্তি। যাদের হাত ধরে ক্রিকেটের এতদূর চলে আসা, বিগত শতকের শুরুর দিকে তেমনই এক নাম ছিলেন কম্পটন। ক্রিকেট খেলেছিলেন মিডলসেক্সের হয়ে। আর আর্সেনালের বিখ্যাত দলটার হয়ে খেলেছেন ফুটবল। ইংলিশ ক্রীড়াজগতে ডেনিস কম্পটনের নামটাই তাই এক কিংবদন্তির উপাখ্যান।
৮৬ বছর পরন সেই কম্পটনের সঙ্গেই উচ্চারিত হচ্ছে আরেক ইংলিশ তরুণের নাম। নাম তার জেমস রেউ। অভিষেকে যিনি ভারতের বিপক্ষে ট্যুর দলের হয়ে করেছিলেন মোটে ২ রান। আবার ২০২২ সালের পুরো বছরেই আছে কেবল ১ সেঞ্চুরি।

কিন্তু ২০২৪-২৫ সালে এসে যেন নিজেকে একেবারেই বদলে ফেললেন রেউ। ডেনিস কম্পটনের পর সবচেয়ে কম বয়সে কাউন্টি ক্রিকেটে ১০ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। ১৯৩৯ সালে ইংলিশ গ্রেট ডেনিস কম্পটন যখন প্রথম শ্রেণির ক্রিকেটে তার দশম সেঞ্চুরি করেন সেসময় তার বয়স ছিল ২০ বছর ৩৫৩ দিন বয়সে।
আর এসেক্সের বিপক্ষে নিজের ১০ম সেঞ্চুরির দিন জেমস রেউর বয়স ছিল ২১ বছর ১১৪ দিন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’-এর ম্যাচে সোমবার এসেক্সের বিপক্ষে সমারসেটের জয়ের নায়ক ছিলেন রেউ। ৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭১ রানেই ৪ উইকেট হারায় সমারসেট। এরপর রেউ খেলেছেন ১৮৯ বলে ১১৬ রানের ইনিংস। সেটাই সমারসেটকে নিয়ে যায় জয়ের একেবারে কাছাকাছি।
রেউ তার প্রথম কাউন্টি সেঞ্চুরি পান ২০২২ সালে। পরের বছর ২০২৩ মৌসুমে ১৪ ম্যাচে ৫৭.১৫ গড়ে পাঁচ সেঞ্চুরিতে এক হাজার ৮৬ রান করেন। সেবার ‘ডিভিশন ওয়ান’-এ আর তিনিই ছিলেন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। পরের মৌসুমে ১৪ ম্যাচে দুই সেঞ্চুরি ছিল তার।

আর এবারে প্রথম ম্যাচেই ১৫২ রানের ইনিংস খেলেন উস্টারশায়ারের বিপক্ষে। এরপরেই অপেক্ষা ছিল ৫ ইনিংসের। শেষ পর্যন্ত গতকাল এসেক্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে এসে পেলেন রেকর্ডগড়া সেঞ্চুরির দেখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page