শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত কক্সবাজারে বিজিবির মানবিক উদ্যোগ: অসহায়দের বিনামূল্যে চিকিৎসা, অনুদান ও উপহার বিতরণ

এইচএসসি পরীক্ষার খাতা-এমসিকিউ বিতরণ শুরু ১৫ মে

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক খাতা, এমসিকিউসহ অন্যান্য সরঞ্জামাদি আগামী ১৫ মে (বৃহস্পতিবার) থেকে বিতরণ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ২ জুন (সোমবার) পর্যন্ত বোর্ডের আওতাধীন ১১টি অঞ্চলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে জানা গেছে, এই ১১টি অঞ্চলের মধ্যে যেসব জেলা রয়েছে কেবল তার কেন্দ্র প্রধান বা তাদের মনোনীত শিক্ষককেই নির্ধারিত দিনে সরঞ্জামাদি সংগ্রহ করতে হবে। কোনো অবস্থাতেই অফিস সহকারী বা শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রাধিকারপত্র দেওয়া হবে না। একইসঙ্গে সরঞ্জাম নেওয়ার সময় অবশ্যই জেলা প্রশাসক (ডিসি), অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সই করা অনুমতিপত্র সঙ্গে আনতে হবে।

বুধবার (৭ মে) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হাওলাদারের সই এক বিজ্ঞপ্তিতে সরঞ্জাম বিতরণের সময়সূচি সম্পর্কে জানানো হয়েছে, ১৫ মে (বৃহস্পতিবার) মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ১৮ মে (রোববার) কিশোরগঞ্জ ও শরীয়তপুর, ১৯-২২ মে (সোমবার-বুধবার) ঢাকা জেলা ও মহানগরীর কেন্দ্র (ঢাকা ১-২৫), ২৭ মে (মঙ্গলবার) ফরিদপুর ও গোপালগঞ্জ, ২৮ মে (বুধবার) নারায়ণগঞ্জ ও মাদারীপুর, ২৯ মে (বৃহস্পতিবার) নরসিংদী ও রাজবাড়ী, ১ জুন (রোববার) টাঙ্গাইল এবং ২ জুন (সোমবার) ঢাকা মহানগরীর কেন্দ্র (ঢাকা ২৬-৫০ এবং অবশিষ্ট কেন্দ্র), গাজীপুর অঞ্চলের সরঞ্জাম বিতরণ করা হবে।

তবে ঢাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকায় কেন্দ্র কর্তৃপক্ষকে বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে বলা হয়েছে। একইসঙ্গে সরঞ্জাম বহনের জন্য বোর্ড আলাদাভাবে কোনো খরচ বহন করবে না বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page