বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেলেন সাব্বির

সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাব্বির রহমান। যদিও জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটার ব্যাট হাতে তেমন নিজের ছাপ রাখতে পারেননি। এবার ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে গেলেন টাইগার এই ব্যাটার।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সাব্বির বলেন, ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি ক্রিকেট লিগে মিডলসেক্সের অধীনে অক্সব্রিজের হয়ে আমি খেলবো। আগামী ১০ মে থেকে খেলা শুরু হবে। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। ব্যাট হাতে ৭০ রান করেছি ও ২ উইকেট পেয়েছি।

এর আগে দেশ ছাড়ার আগে বলেছিলেন, ‘একটা ট্যুর আছে বাইরে। ইংল্যান্ডে একটা টিমের সঙ্গে আমার কথা হয়েছে খেলার জন্য। আপাতত কোনো ক্যাম্প নাই, রাডার নাই, কোনো খেলা নেই বাংলাদেশে। তাই সেখানে খেলব আমি এবং পরিবার নিয়ে যাব। আশা করি ওখানকার প্রিমিয়ার ডিভিশনে ভালো কিছুদিন যাবে আমার।’
ডিপিএল প্রসঙ্গে সাব্বির বলেন, ‘এ বছরের ডিপিএলটা ভালো হয়েছে খেলোয়াড়দের জন্য। আরেকটু গোছানো হলে (ভালো হতো), পারিশ্রমিকেরও একটা বিষয় ছিল। অনেক দলের মালিককে পাওয়া যাচ্ছিল না। একটু অগোছালো মনে হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ (ভালোভাবে) শেষ হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page