বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ (২ জুন) বিকেল ৪টায় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। বৈঠকটি অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলটির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। প্রতিনিধি দলে আরও থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন  বলেন, আজকের বৈঠক ডাকা হয়েছে সংস্কার প্রস্তাবনার উপর আলোচনার জন্য। বিএনপির পক্ষ থেকে সংস্কার-সংক্রান্ত প্রস্তাবনা লিখিতভাবে ঐক্যমত কমিশনে জমা দেওয়া হয়েছে। শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলও তাদের প্রস্তাবনা জমা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page