মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ফাইনালের আগে অনিশ্চিত বেঙ্গালুরুর দুই তারকা

বরাবরই বড় দল করেও হতাশায় ডুবতে হয়েছে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস, বিরাট কোহলিদের নিয়ে তারকায় ঠাসা দলগুলোও ব্যর্থ হয়েছে চিন্নাস্বামীতে আইপিএলের শিরোপা আনতে। আক্ষেপ মোচনের সুযোগ আগেও এসেছিল ৩ বার। তবে বেঙ্গালুরু ব্যর্থই হয়েছে।
এবার ২০২৫ সালে এসে আরও একবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আসরের পুরোটা সময় জুড়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছে দলটা। যদিও বিগ ফাইনালের আগে দলে খানিক শঙ্কা দেখা দিয়েছে। শঙ্কার মূল কারণ দুই পারফর্মার ফিল সল্ট এবং টিম ডেভিড।

অস্ট্রেলিয়ান মিডল অর্ডার ব্যাটার ডেভিড এই মৌসুমে বেশ কয়েকবারই বেঙ্গালুরুর ত্রাতা হয়ে উঠেছেন। শেষ দুই ম্যাচে ছিলেন না এই অজি ব্যাটার। তার বদলে দলে এসেছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। ফাইনালের আগে সাংবাদিকদের প্রশ্ন ছিল টিম ডেভিডকে নিয়ে। সেখানে সুখবর দিতে পারেননি বেঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার।
অজি এই ব্যাটারকে নিয়ে তার মন্তব্য, “এখন পর্যন্ত টিম ডেভিডকে নিয়ে আমার কোনো ধারণা নেই । টিমের ডাক্তাররা দেখছেন। সন্ধ্যা নাগাদ আমরা তাকে নিয়ে জানতে পারব।”

শঙ্কার প্রশ্ন আছে ফিল সল্টকে নিয়েও। ফাইনালের আগে দলের শেষ অনুশীলন সেশনে ছিলেন না ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটার। পুরো আসরে বিরাট কোহলির সঙ্গে ফিল সল্টের ওপেনিং জুটি ছিল বেঙ্গালুরুর ভরসা। ফাইনালে তাকে না পাওয়া বড় সমস্যা হতে পারে। সন্তান পৃথিবীতে আসার সুবাদে ইংল্যান্ডে উড়াল দিচ্ছেন ফিল সল্ট এমন গুঞ্জন রয়েছে ফাইনালের আগে।

তবে ফিল সল্টের ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্যই দেয়নি টিম কর্তৃপক্ষ। বরং দলের সঙ্গেই আছেন এমন গুঞ্জনও চাউর হয়েছে। ম্যাচের আগে একাদশ ঘোষণার আগপর্যন্ত তাই টিম ডেভিড এবং ফিল সল্টকে নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page