বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য

মির্জা ফখরুল ইসলাম কি থাইল্যান্ডে ঈদ করবেন

চোখের চিকিৎসার জন্য গত ২১ দিন ধরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখনও নিশ্চিত নয়, কবে দেশে ফিরবেন তিনি।
বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুলের চোখের সমস্যার কারণে আগামী ৬ জুন (শুক্রবার) পর্যন্ত তাকে বিমানে ভ্রমণ করতে নিষেধ করেছেন চিকিৎসক। ওই দিন তার চোখের অস্ত্রোপচারের পরবর্তী ফলোআপ নির্ধারিত রয়েছে। চিকিৎসকের অনুমতি পেলে সেদিনই তার দেশে ফেরার বিষয়টি চূড়ান্ত হতে পারে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  বলেন, “আগামী ৬ জুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখের চিকিৎসার ফলোআপ রয়েছে। চিকিৎসকের অনুমতির ওপর তার দেশে ফেরা নির্ভর করছে।”
এর আগে গত ২৭ মে মির্জা ফখরুলের বড় মেয়ে শামারুহ মির্জা  জানিয়েছিলেন, “চোখের সমস্যার কারণে ৬ জুন পর্যন্ত বাবাকে উচ্চতায় ভ্রমণ করতে নিষেধ করা হয়েছে।”
প্রসঙ্গত, ঈদুল আজহা ৭ জুন অনুষ্ঠিত হবে। ফলে, ৬ জুন চিকিৎসকের অনুমতি না পেলে ঈদের আগেই দেশে ফেরা সম্ভব নাও হতে পারে মির্জা ফখরুলের।

উল্লেখ্য, গত ১৩ মে ব্যাংককে চিকিৎসার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপির মহাসচিব। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম। যদিও এর মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসহ কয়েক অনুষ্ঠানে থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি অংশ নেয় মির্জা ফখরুল। দলের সাপ্তাহিক স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি অংশ নেন বলে জানা গেছে।

বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ঈদ করবেন। আর ঈদের আগে মির্জা ফখরুল দেশে না ফেরলে দলটির শীর্ষ দুই নেতার দেশের বাইরে ঈদ উদযাপন হবে। আর দলের চেয়ারপারসন খালেদা জিয়া বরাবরের মতো গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page