মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বিপিএলে ভেন্যু বাড়ানোর চেষ্টায় নামল বিসিবি, সম্ভাব্য মাঠ কোনটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে গত মাসে যোগ দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর গত বৃহস্পতিবার তিনি একটি বোর্ড সভাও করেছেন। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন করে বিপিএলের ভেন্যু বাড়ানো নিয়েও কাজ শুরু করেছে বিসিবি।
বিসিবির পরিচালক মাহবুবুল আনামকে সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মনোনীত করা হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর বিপিএলের ভেন্যু বাড়ানোর বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় তার কাছে। সবশেষ কয়েকটি আসরে তিন ভেন্যুতে বিপিএল আয়োজন হয়ে আসছে। এবার চার নম্বর ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ভেন্যু বাড়ানো প্রসঙ্গে ঢাকা পোস্টকে বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘নতুন একটি ভেন্যু বাড়ানোর জন্য জোর চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে রাজশাহী কিংবা বরিশালের মাঠের নাম রয়েছে। এখন মাঠের উন্নতির ওপর নির্ভর করবে আসলে। দেখা যাক কি হয়। তবে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে।’
এদিকে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব হিসেবে থাকছেন। আরেক বিসিবি পরিচালক ফাহিম সিনহাকেও কাউন্সিলের সদস্য হিসেবে রাখা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির সবশেষ আসরটি বড় আশা নিয়ে শুরু হলে, পারিশ্রমিক বকেয়া রাখা এবং সন্দেহজনক পারফরম্যান্সের মতো কিছু বিষয় জল ঢেলেছে তাতে। আগামী বিপিএল বিতর্কমুক্ত আয়োজনেরও চ্যালেঞ্জ থাকছে বিসিবির ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page