মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

জাতীয় দলে সুযোগ না পেয়ে যা বললেন সোহান

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পাবেন নুরুল হাসান সোহান। এমন ধারণা ছিল দেশের ভক্ত-সমর্থকদের মনে। তবে গতকাল সোমবার দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার সোহানের৷ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু অবশ্য দিয়েছেন ব্যাখ্যা।
লিপু বলেন, ‘সোহানের ব্যাপারটা হচ্ছে, তিনি আমাদের বিবেচনায় আছেন। কিন্তু একই দলে আমরা একাধিক উইকেটকিপার নিতে পারি না এই পজিশনে। কারণ, শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন, সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন। সেই কারণে এবং তিনি এখন টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়েছেন।’

পরে চট্টগ্রামে ম্যাচ অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সোহান বলেন, ‘যদি নিয়মিত হতে পারতাম (জাতীয় দলে) তাহলে ক্যারিয়ারটা অন্যরকম একটা জায়গায় যেতো। অবশ্যই এই ক্ষেত্রে ওই জায়গায় যেতে আমার কাছে মনে হয় সুযোগটা আমি ধরতে পারি নাই। যেকোনো কারণে হয়তোবা (পারিনি)। অবশ্যই আক্ষেপটা থাকবে।’
গতকাল অনুশীলন ম্যাচে ৯৭ রান করেন সোহান। পরে আক্ষেপের সুরে জাতীয় দল নিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের খেলা গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে খেলতে চাই। যখন জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন থাকবে না, তখন হয়তো ক্রিকেটটা খেলব না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page