মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার পর যা বললেন মেসি

দুই দলের পার্থক্যটা ছিল যোজন যোজন। ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি) ছিল স্পষ্ট ফেবারিট। তবে প্রতিপক্ষ ইন্টার মায়ামিতে লিওনেল মেসি থাকায় তাদের সমীহ করার কথা জানিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। কিন্তু মাঠের খেলায় পিএসজির দাপুটে পারফরম্যান্সে রীতিমতো বিধ্বস্ত হয়েই ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। শেষ আটে ওঠার পথে মায়ামিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
সাবেক ক্লাবের কাছে বিধ্বস্ত হওয়ার পর কোনো অজুহাত দাঁড় করাতে চান না মেসি। স্বীকার করে নিয়েছেন দুই দলের মধ্যে পার্থক্যটা। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ আমাদের জন্য ক্লাব ওয়ার্ল্ড কাপ শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলের কাছে পরাজয়ের মাধ্যমে—একটি দলে এমন কিছু মানুষ আছেন যাদের আমি শ্রদ্ধা করি এবং যাদের আবার দেখা পেয়ে আমি খুশি হয়েছি।’
টুর্নামেন্ট শেষে এখন মায়ামিতে নিজের বাড়িতে কিছুদিন বিশ্রামে থাকবেন মেসি। এরপর আবার দলে ফিরবেন এবং নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নেবেন। মেসি বলেন, ‘আমরা গর্বিত যে আমাদের লক্ষ্য পূরণ করেছি—টুর্নামেন্টের সেরা ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়া। এখন সময় এসেছে এমএলএস এবং সামনের যেসব চ্যালেঞ্জ আসছে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার।’
ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে মেসি আরও বলছিলেন, “আমাদের উদ্দেশ্য ছিল প্রতিদ্বন্দ্বিতা করা এবং বোঝানো যে আমরা এই প্রতিযোগিতার গুরুত্ব বুঝি। আমি জানি না মানুষ আমাদের কাছ থেকে এই পারফরম্যান্স আশা করেছিল কি না, কিংবা অনেক কম আশা করেছিল, কারণ আমরা যেভাবে ক্লাব ওয়ার্ল্ড কাপে এসেছি এবং যে গ্রুপে পড়েছিলাম, সেটা তো সবাই জানে।”
পিএসজির প্রশংসা করে মেসি বলেন, ‘তারা দুর্দান্ত দল, তারা শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং সত্যি বলতে খুব ভালো করছে… আর কিছু না। খেলাটা আমরা যেমনটি আশা করেছিলাম, ঠিক তেমনই ছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। ক্লাব ওয়ার্ল্ড কাপে আমরা ভালো ছাপ রেখেছি, প্রতিদ্বন্দ্বিতা করেছি, এখন পরবর্তী টুর্নামেন্টের কথা ভাবছি।

তিনি আরও জানান, প্রতিযোগিতাটি উপভোগ করেছেন, যদিও পারফরম্যান্স এবং দলের মানের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল। তিনি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন যাতে দল সেরা পর্যায়ে পৌঁছাতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page